অ্যাকসেসিবিলিটি লিংক

সরকারের সমালোচনা করায় ফুটবল খেলোয়াড়কে গ্রেপ্তার করেছে ইরান

আজাদি স্টেডিয়ামে ইরান এবং উজবেকিস্তানের মধ্যকার একটি আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের আগে ইরানের ভোরিয়া গফৌরি জাতীয় সঙ্গীত শুনছেন। ১৯ মে, ২০১৮। ফাইল ছবি।
আজাদি স্টেডিয়ামে ইরান এবং উজবেকিস্তানের মধ্যকার একটি আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের আগে ইরানের ভোরিয়া গফৌরি জাতীয় সঙ্গীত শুনছেন। ১৯ মে, ২০১৮। ফাইল ছবি।

ইরানের সরকার সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে করেছে যে, দেশটির জাতীয় ফুটবল দলের প্রাক্তন সদস্য ভোরিয়া ঘাফুরিয়াকে সরকারের সমালোচনা করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার আধা-সরকারি ফার্স এবং তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, বর্তমানে বিশ্বকাপ খেলতে যাওয়া জাতীয় ফুটবল দলকে অপমান করা এবং সরকারের সমালোচনা করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গাফৌরিকে বিশ্বকাপে খেলার জন্য নির্বাচিত করা হয়নি । তিনি তার পুরো পেশার সময় জুড়ে ইরানের কর্তৃপক্ষ এবং নীতির স্পষ্ট সমালোচক থেকেছেন ।

ইরান দুই মাসের বেশি সময় ধরে সরকার বিরোধী বিক্ষোভে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বিক্ষোভ এক দশকের বেশি সময়ের মধ্যে ইরানের ইসলামি ধর্মতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

This item is part of
XS
SM
MD
LG