বাংলাদেশের চাঁদপুর জেলার হাজিগঞ্জে পুলিশের ওপর যুবদলে সমর্থকদের হামলার অভিযোগে, অন্তত ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ নভেম্বর) বিকেল থেকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার মামলায় অভিযুক্ত থাকার অভিযোগে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের দায়ের করা মামলায় ৩৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ খবর নিশ্চিত করেছেন। হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের সৈয়দ। তিনি বলেন, “২৯ শে অক্টোবর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজিগঞ্জে র্যালি বের করে। হাজিগঞ্জ পূর্ব বাজারের সেতুর কাছে র্যালিটি পৌঁছালে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা পুলিশের ওপর হামলা করে। এসময় পাঁচ পুলিশ অফিসার আহত হয়।”
“এরপর, এসআই আ. আজিজের দায়ের করা মামলায়,আটক ১০ জন সহ ১৮৬ জন ও ৩৫০ জন অজ্ঞাতকে অভিযুক্ত করা হয়। এদেরকে আদালতে পাঠালে আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়। আটকদের মধ্যে বিএনপি হাজীগঞ্জ শাখার সহ-সভাপতি ইমাম হোসেনও রয়েছেন;” জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
অন্যদিকে, বিএনপি নেতারা জানিয়েছেন যে ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশের আগে এটা পরিকল্পিত ধরপাকড়। অন্য কিছু নয়।