অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হেকমতিয়ারের কার্যালয়ের কাছে হামলায় দুইজন আহত

আফগানিস্তান
আফগানিস্তান

কাবুলে আফগানিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের দল হেজব-ই-ইসলামির কার্যালয়ের কাছে শুক্রবার এক হামলায় দুইজন আহত হয়েছেন। তবে হেজব-ই-ইসলামির জ্যেষ্ঠ নেতারা নিরাপদে আছেন। এক বিবৃতিতে দলটি এ কথা জানিয়েছে।

হিজব-ই-ইসলামির তিনটি সূত্র এবং ক্ষমতাসীন তালিবানের একটি সূত্রের তথ্য মতে, এই ঘটনায় একাধিক হামলাকারী নিহত এবং বেশ কয়েকজন রক্ষী আহত হয়েছেন।

মন্তব্যের জন্য অনুরোধ করা হলে, কাবুল পুলিশ এবং আফগান স্বরাষ্ট্র মন্ত্রক তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। হামলার পেছনে কারা জড়িত, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী, দেশটির কাবুলের মিশন-প্রধানকে হত্যা-চেষ্টার নিন্দা জানানোর দিনই এই হামলার ঘটনা ঘটলো। মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলে, তালিবান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বেশ কয়েকটি বোমা হামলা এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে, ইসলামিক স্টেট জঙ্গিরা কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে বুধবার একটি মাদ্রাসায় বিস্ফোরণ ঘটলে, অন্তত ১৫ জন নিহত হয়।

২০২১ সালের আগস্টে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশী বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করার পর, কট্টর ইসলামপন্থী তালিবান ক্ষমতা দখল করে। তারা বলেছে যে তারা দেশটিকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে।

হেকমতিয়ার ১৯৭০’র দশকের মধ্যভাগে হেজব-ই ইসলামি দল গঠন করেন। দলটি ১৯৮০’র দশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে লড়াইকারী প্রধান মুজাহিদিন গোষ্ঠীগুলোর মধ্যে একটি। এটি তখন পাকিস্তানের ঘাঁটি থেকে লড়াই করছিল। ১৯৯০-এর দশকে তিনি দুই বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

XS
SM
MD
LG