অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের বাখমুতে রাশিয়ার সামরিক শক্তির বড় অংশ নিয়োজিত

ইউক্রেনে অভিযান পরিচালনার জন্য সাম্প্রতিক সময়ে রাশিয়ার নিযুক্ত সৈন্যরা রাশিয়ার তিয়ুমেন-এ একটি রেলস্টেশনে ট্রেনে উঠার আগে দাঁড়িয়ে আছেন, ২ ডিসেম্বর ২০২২।
ইউক্রেনে অভিযান পরিচালনার জন্য সাম্প্রতিক সময়ে রাশিয়ার নিযুক্ত সৈন্যরা রাশিয়ার তিয়ুমেন-এ একটি রেলস্টেশনে ট্রেনে উঠার আগে দাঁড়িয়ে আছেন, ২ ডিসেম্বর ২০২২।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার বলে যে, রাশিয়া তাদের “সার্বিক সামরিক প্রচেষ্টা ও শক্তির” একটি বড় অংশ “ডনেটস্ক ওব্লাস্ট এর বাখমুত শহর ঘিরে থাকা ১৫ কিলোমিটার দীর্ঘ একটি রক্ষিত ফ্রন্টলাইন” জুড়ে ব্যবহার করছে।

টুইটারে পোস্ট করা তাদের দৈনিক হালনাগাদ তথ্যে মন্ত্রকটি বলে, “২০২২ এর আগস্টের শুরু থেকে রাশিয়া বাখমুতকে তাদের প্রধান আগ্রাসন প্রচেষ্টা হিসেবে অগ্রাধিকার দিয়ে আসছে। অভিযানের ক্ষেত্রে ঐ শহর দখল করার সীমিত উপকারিতা রয়েছে, যদিও তা সম্ভবত রাশিয়াকে ক্র্যামাটরস্ক ও স্লোভিয়ানস্ক এর বৃহত্তর পৌর এলাকাগুলোকে হুমকিতে ফেলার সুযোগ করে দিবে।”

তবে, প্রতিরক্ষা মন্ত্রকটি আরও বলে, “অভিযানটি অসামঞ্জস্যপূর্ণ রূপে ব্যয়বহুল ছিল” এবং “বাখমুত দখল করা রাশিয়ার জন্য একটি প্রতীকি, রাজনৈতিক লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে”।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক বক্তব্যে শুক্রবার বলেন যে, তিনি ও তার কর্মীরা “ইউরোপের রাজধানীগুলোতে বিভিন্ন স্তরে [পুরো সপ্তাহ জুড়ে কাজ করছেন] যাতে করে একটি বিশেষ ট্রাইব্যুনাল আরম্ভ করার জন্য প্রয়োজনীয় গণসমর্থন পাওয়া যায় – রুশ আগ্রাসনের বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল … আমি নিশ্চিত যে, একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে, [ইউক্রেনে রুশ আক্রমণের জন্য] অবশ্যই ন্যায়বিচার হবে।”

হোয়াইট হাউজ বলেছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এই মুহূর্তে ইউক্রেনে যুদ্ধ বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার “কোন পরিকল্পনা নেই”। এর একদিন আগে আপাতদৃষ্টিতে মনে হয়েছিল যে, পুতিনের সাথে শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন বাইডেন।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র, জন কার্বি শুক্রবার সাংবাদিকদের বলেন, “আমরা এমন পরিস্থিতিতে নেই যখন কিনা এই মুহূর্তে আলোচনাকে একটি ফলপ্রসূ পন্থা বলে মনে হচ্ছে।”



This item is part of
XS
SM
MD
LG