অ্যাকসেসিবিলিটি লিংক

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় কাউন্সিল উদ্বোধন করলেন শেখ হাসিনা

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় কাউন্সিল উদ্বোধন করলেন শেখ হাসিনা
সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় কাউন্সিল উদ্বোধন করলেন শেখ হাসিনা
শেখ হাসিনা বলেন যে ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “আল্লাহর রহমতে আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। প্রতিটি ব্যাংকে টাকা আছে।” শেখ হাসিনা বলেন, “বুদ্ধিজীবী এবং গণ্যমান্য ব্যক্তিদের একটি অংশ‘সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন। তারা আমাদেরকে গণতন্ত্র নিয়ে তত্ত্ব ও উপদেশ দিচ্ছেন। ঐ বুদ্ধিজীবীরা ২১ আগস্ট গ্রেনেড হামলা, মানি লন্ডারিং এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে সাজাপ্রাপ্ত আসামিকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছেন।”

আ্ওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আমার প্রশ্ন, কেন এই ধরনের অপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে মানুষের অধিকার হরণ করার চেষ্টা? আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণের শক্তিতে বিশ্বাস করে।”

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কর্মীসহ শিক্ষার্থীদের বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান, যাতে তারা উন্নয়নের ধারাবাহিকতায় অবদান রাখতে পারে। শেখ হাসিনা বলেন, “আমাদের রাজনীতি দরকার আছে।একই সঙ্গে আমাদের দক্ষ প্রশাসন ও কারিগরি শিক্ষা দরকার।”

XS
SM
MD
LG