অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ
পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়।

এ সময় বিএনপির নেতাকর্মীরাও আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

সংঘর্ষে বেশ কিছু মানুষ আহত হয়েছেন।

XS
SM
MD
LG