অ্যাকসেসিবিলিটি লিংক

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য।
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য।

বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়া-সহ ১০ দফা দাবিতে, সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে রবিবার (১১ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সাত সংসদ সদস্য । বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সিরাজ জানান, দুপুর ১২টা ২০ মিনিটে বিএনপির সংসদ সদস্যরা তাদের পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, শনিবার (১০ ডিসেম্বর) রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, এই সাত সংসদ সদস্যের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন; মো. জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মো. মোশারফ হোসেন (বগুড়া-৪), গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৬) মো. আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), মো. হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), আবদুস সাত্তার ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-৩) এবং রুমিন ফারহানা, মহিলা সংরক্ষিত আসন।

তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদস্য মো. হারুনুর রশীদ বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। আর, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অসুস্থ সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া রুমিন ফারহানার মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার ই-মেইলের মাধ্যমে বিএনপির সংসদ সদস্যরা স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।

This item is part of
XS
SM
MD
LG