অ্যাকসেসিবিলিটি লিংক

জুনের মধ্যে চালু হবে আখাউড়া-আগরতলা রেললাইন: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

আগরতলা সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা পরিদর্শনের সময় বাংলাদেশের রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন জুনের মধ্যে চালু হবে আখাউড়া-আগরতলা রেললাইন। ১১ ডিসেম্বর, ২০২২।
আগরতলা সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা পরিদর্শনের সময় বাংলাদেশের রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন জুনের মধ্যে চালু হবে আখাউড়া-আগরতলা রেললাইন। ১১ ডিসেম্বর, ২০২২।

বাংলাদেশের রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নির্মাণাধীন আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নতুন রেললাইন, ২০২৩ সালের জুনের মধ্যে চালু হবে। নুরুল ইসলাম সুজন বলেন, “উভয় দেশের জন্য আখাউড়া-আগরতলা রেললাইন সংযোগ খুব গুরুত্বপূর্ণ। এই লাইন চালু হলে, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি মানুষ সহজে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবে।”

রবিবার (১১ ডিসেম্বর) সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শনের সময় আগরতলা সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায়, সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশের রেলমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন যতটুকু কাজ বাকি আছে, আশা করা যায় তা জুনের আগেই শেষ হবে।”

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ভারতীয় অনুদানে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৭ শতাংশ।আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ৬ দশমিক ৮ কিলোমিটার।

এদিকে, আখাউড়া-লাকসাম প্রকল্প সম্পর্কে জানতে চাইলে রেলমন্ত্রী জানান, “প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১৭ কিলোমিটার রেললাইন যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।”

This item is part of
XS
SM
MD
LG