অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা আমীর খসরুর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্হায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। ১১ ডিসেম্বর, ২০২২।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। রবিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ৪৫ মিনিটের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের জানান, “জার্মান রাষ্ট্রদূত এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাদের সঙ্গে কথা বলতে আমাদের অফিসে এসেছিলেন। তবে, আমরা কী আলোচনা করেছি তা প্রকাশ করতে চাই না। কারণ এটি একটি ব্যক্তিগত বৈঠক ছিল।”

আমীর খসরু বলেন, “বিদেশি কূটনীতিকদের দায়িত্ব তাদের সদর দপ্তরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে রিপোর্ট করা। সেই দায়িত্বের অংশ হিসেবে জার্মান রাষ্ট্রদূত আমাদের সঙ্গে বৈঠক করেছেন।”

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG