অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মৎস্য খাতকে শক্তিশালী করতে এফএও প্রতিশ্রুতিবদ্ধ: রবার্ট সিম্পসন

বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বাংলাদেশের মৎস্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক সংলাপে কথা বলেন বাংলাদেশে কর্মরত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন। রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২।
বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বাংলাদেশের মৎস্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক সংলাপে কথা বলেন বাংলাদেশে কর্মরত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন। রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২।

বাংলাদেশে কর্মরত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন বলেছেন, “বাংলাদেশের ক্ষুদ্র মৎস্যজীবীরা দেশটির খাদ্য ও পুষ্টি নিরাপত্তার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে অমূল্য অবদান রাখে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে মৎস্য শিকারী সম্প্রদায়কে সাহায্য করার লক্ষ্যে এফএও মৎস্য খাতকে শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

রবিবার (১১ ডিসেম্বর) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, আর্টিসানাল ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার আন্তর্জাতিক বর্ষ উপলক্ষে আয়োজিত, বাংলাদেশের মৎস্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। জাতিসংঘের অন্যান্য সংস্থার সহযোগিতায়, এফএও-এর প্রতিনিধিত্বে এ বছর এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে বক্তারা বলেন যে বাংলাদেশে মৎস্য ও জলজ প্রাণি চাষের ওপর নির্ভরশীল সম্প্রদায়গুলোর ওপর জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। তারা উল্লেখ করেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের (ঐতিহ্যবাহী) করা মৎস্য ও জলজ প্রাণি চাষ, বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় মূল্যবান অবদান রাখে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে জেলে সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন।

সংলাপে তারা জানান যে বাংলাদেশে ১০ লাখের বেশি মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য ক্ষুদ্র আকারের মৎস্য ও জলজ চাষের ওপর নির্ভরশীল। আর, বাংলাদেশের সামুদ্রিক আহরণের প্রায় ৯০ শতাংশই ছোট বা ক্ষুদ্র মৎস্যজীবীদের কাছ থেকে আসে।

মৎস্য ও জলবায়ু পরিবর্তনের জন্য এফএও-এর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার নরম্যান বলেন, “জলবায়ু পরিবর্তন, মৎস্য ও জলজ প্রাণি আহরণের ওপর নির্ভরশীল সম্প্রদায়ের ওপর গভীর প্রভাব ফেলছে। সক্ষমতা উন্নয়ন ও নীতি সংস্কারের মাধ্যমে বাংলাদেশে এফএও এই সম্প্রদায়গুলোর মধ্যে স্থিতিস্থাপকতা তৈরি করতে সাহায্য করছে। আর এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা আরও ভালভাবে (এই পরিস্থিতি) মোকাবেলা করতে সক্ষম হয়।”

সংলাপে বক্তারা আরও জানান যে পৃথিবীর ৪৯ কোটি ২০ লাখ মানুষ জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো ভাবে ছোট আকারের মৎস্য চাষের ওপর নির্ভরশীল।

This item is part of
XS
SM
MD
LG