অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান ও শিপিং সংযোগ-সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। রবিবার ( ১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেনে। এ সময় রাষ্ট্রদূত তার দেশের আগ্রহের কথা জানান। তিনি, আবুধাবি ও ঢাকা/চট্টগ্রামের মধ্যে কম ভাড়ার ফ্লাইট পরিচালনার জন্য, বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। আবুধাবি ভিত্তিক উইজ এয়ার-এর জন্য এ সুবিধা চেয়েছে ইউএই।

এ সময়, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশ ও ইউএই’র সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে।” তিনি রাষ্ট্রদূতের কথা শুনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আব্দুল মোমেন বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।

ইউএই’র রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, বিমান ও শিপিং সংযোগ, কৃষি, খাদ্য নিরাপত্তা, ভাসমান সৌরশক্তি, ফার্মাসিউটিক্যালস, আইটি, বনায়ন ও ম্যানগ্রোভ বনের জন্য জোটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রাষ্ট্রদূত ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠেয় কপ-২৮-এ বাংলাদেশের সমর্থনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন আমিরাতের রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন রাষ্ট্রদূত। ড. মোমেন বলেন, পারস্পরিক সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত করার বিষয়ে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

XS
SM
MD
LG