পেরুর নতুন প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তে বলেছেন যে, দেশটির সাধারণ নির্বাচন ২০২৬ সালের পরিবর্তে ২০২৪ সালের এপ্রিলে অনুষ্ঠিত করার জন্য তিনি সোমবার কংগ্রেসে একটি প্রস্তাব পাঠাবেন।
রাজধানী লিমা সহ আন্দিজ পর্বতমালার এই দেশটি জুড়ে রবিবার ভয়াবহ বিক্ষোভের ঘটনার পর, সোমবার দিনের শুরুর দিকে তিনি সারাদেশে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে এই ঘোষণা দেন। বিক্ষোভে নতুন নির্বাচনের আহ্বান জানানো হয়। এর আগে বুধবার বামপন্থী প্রেসিডেন্ট পেডরো ক্যাসটিলো ক্ষমতাচ্যুত হন। তিনি কংগ্রেস ভেঙে দিয়ে আইন জারির মাধ্যমে শাসন করার প্রচেষ্টা চালাচ্ছিলেন।
বোলুয়ার্তে একজন সাবেক অভিশংসক এবং ক্যাসটিলোর ভাইস প্রেসিডেন্ট। ক্যাসটিলোর অপসারণের পর তিনি প্রেসিডেন্টের শপথ পাঠ করেন। বোলুয়ার্তে আরেক সাবেক অভিশংসক, পেডরো অ্যাঙ্গুলোকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছেন।
ক্যাসটিলোর অপসারণের প্রতিবাদে হওয়া বিক্ষোভগুলোতে কিশোর বয়সী একজন সহ দুইজনের প্রাণহানি ঘটে ।
২০১৬ সাল থেকে বোলুয়ার্তে পেরুর ষষ্ঠ প্রেসিডেন্ট।
ক্যাসটিলোর ১৭ মাসব্যাপী শাসনকালে তার ও তার পরিবারের বিরুদ্ধে ছয়টি তদন্ত পরিচালিত হয়। এছাড়াও এই সময়কালে তার অপসারণের দাবিতে গণবিক্ষোভ এবং বিরোধীদের সমর্থিত কংগ্রেসের সাথে ক্ষমতার লড়াইও লক্ষ্য করা গিয়েছে।