অ্যাকসেসিবিলিটি লিংক

২৫ বছর বা তার কম বয়সীদের বিনামূল্যে কনডম দেবে ফ্রান্স

২০২২ সালের ২৪ নভেম্বর প্যারিসে একটি ফার্মেসির পাশ দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। ফাইল ছবি।
২০২২ সালের ২৪ নভেম্বর প্যারিসে একটি ফার্মেসির পাশ দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। ফাইল ছবি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আগামী বছর থেকে ২৫ বছর বয়স পর্যন্ত প্রাপ্তবয়স্ক যেকোনো মানুষের জন্য ফার্মেসিতে বিনামূল্যে কনডম পাওয়া যাবে।

ফ্রান্সে যৌন রোগের হার এবং মুদ্রাস্ফীতি উভয়ই বৃদ্ধি পাচ্ছে বলে নতুন এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

ম্যাক্রোঁ মূলত ঘোষণা করেছিলেন যে, ১৮ থেকে ২৫ বছর বয়সী মানুষের জন্য কনডম সরবরাহ করা হবে কিন্তু অপ্রাপ্তবয়স্করা এই সুবিধা পাবে না বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হন। পরবর্তীতে ২৫ বছর বয়স পর্যন্ত যে কেউ এই সুবিধা পাবে বলে তিনি সিদ্ধান্ত নেন।

ফ্রান্সে মেয়ে এবং নারীরা ইতোমধ্যে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পেয়ে থাকেন।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG