অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনে অস্বাভাবিক ঠাণ্ডা পড়েছে

লন্ডনে ঠাণ্ডা আবহাওয়া অব্যাহত, টাওয়ার ব্রিজের কাছে একটি তুষার আচ্ছাদিত পথে কয়েকজন হাঁটছে। ১২ ডিসেম্বর, ২০২২।
লন্ডনে ঠাণ্ডা আবহাওয়া অব্যাহত, টাওয়ার ব্রিজের কাছে একটি তুষার আচ্ছাদিত পথে কয়েকজন হাঁটছে। ১২ ডিসেম্বর, ২০২২।

ব্রিটেনে আর্কটিক ব্লাস্টের কারণে প্রবল ঠাণ্ডা পড়েছে।

রবিবার বার্মিংহামের কাছে একটি বরফের লেকে খেলতে থাকা তিনটি শিশু ডুবে মারা গেছে। বিবিসি বলেছে, তাদের বয়স আট, এগারো এবং বারো। ছয় বছর বয়সী চতুর্থ একটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিষেবা কর্মীরা সারা রাত ধরে আরও দুটি শিশুর সন্ধান করেছিল যারা এই দলের সাথে ছিল বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, “শীতকালে বিদ্যুৎ সংকটের ক্ষেত্রে” দুটি কয়লা স্থাপনা বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার তুষারপাত এবং বরফের কারণে বিমান, বাস এবং রেল পরিবহন ব্যাহত হয়েছে। একটি পরিকল্পিত জাতীয় রেল ধর্মঘটের একদিন আগে এটি ঘটে। ইতোমধ্যেই এই ধর্মঘট পরিবহনে বিপর্যয় সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছিল।

অনেক এলাকায় স্কুল বন্ধ ছিল।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG