অ্যাকসেসিবিলিটি লিংক

পেলের স্বাস্থ্যের উন্নতি হয়েছে, তবে তিনি হাসপাতালেই রয়েছেন

ব্রাজিলের সমর্থকরা কাতারের আল রায়ানে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচের আগে পেলের একটি ব্যানার নিয়ে উল্লাস প্রকাশ করে, ডিসেম্বর ৫, ২০২২।
ব্রাজিলের সমর্থকরা কাতারের আল রায়ানে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচের আগে পেলের একটি ব্যানার নিয়ে উল্লাস প্রকাশ করে, ডিসেম্বর ৫, ২০২২।

কোভিড-১৯ এর কারণে বেড়ে যাওয়া শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর পেলের অবস্থা এখন আরও ভালো হয়েছে বলে সোমবার জানিয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎসকরা।

পেলে ২৯ নভেম্বর থেকে হাসপাতালে রয়েছেন। চিকিৎসকেরা বলেন, তারা এখনও জানেন না কখন তাকে ছেড়ে দেওয়া হবে।

হাসপাতাল থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, তিনি "সচেতন এবং তাঁর স্বাস্থের স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ লক্ষণ আছে।”

পেলে, একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্বকাপ জিতেছেন। কোলন ক্যান্সারের জন্য তিনি কেমোথেরাপি নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার মেয়ে কেলি নাসিমেন্টো, সোমবার তার বাবার হাসপাতাল থেকে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার মধ্যে একটিতে তিনি তার বাবার হাত ধরে আছেন, "আমি এসেছি" বার্তাটি সহ। অন্য একটিতে দেখা যায় যে তিনি হাসপাতালে দূরবর্তী ভাবে কাজ করছেন।

This item is part of
XS
SM
MD
LG