অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনীয়দেরকে সাহায্য করতে বড়দিন ‘পরিমিত’ভাবে উদযাপনের আহ্বান জানালেন পোপ

পোপ ফ্রান্সিস ২০২২ সালের ১৪ ডিসেম্বর ভ্যাটিকানের ষষ্ঠ পল হলে সাপ্তাহিক বক্তব্য দিচ্ছেন।
পোপ ফ্রান্সিস ২০২২ সালের ১৪ ডিসেম্বর ভ্যাটিকানের ষষ্ঠ পল হলে সাপ্তাহিক বক্তব্য দিচ্ছেন।

বুধবার পোপ ফ্রান্সিস জনগণকে আসন্ন বড়দিনের ছুটির আগে ব্যয় সংকুচিত করে সঞ্চিত অর্থ ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন।

ভ্যাটিকানে তার শ্রোতাদের জন্য সাপ্তাহিক ভাষণ দেয়ার সময় পোপ বলেন, “ইউক্রেন অত্যন্ত দুর্ভোগে রয়েছে।” তিনি “বড়দিনের পরিমিত” উদযাপনের পক্ষে কথা বলেছেন।

তিনি বলেন, “তারা ক্ষুধার্ত, তারা শীতার্ত, ডাক্তার এবং নার্সের অভাবে অনেকে মারা যাচ্ছে।”তিনি আরও বলেন, “আসুন আমরা তাদেরকে ভুলে না যাই। বড়দিন, হ্যাঁ পালন করবো; শান্তিতে এবং প্রভুর সাথে পালন। তবে হৃদয়ে থাকবে ইউক্রেনীয়রা।”

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া বারবার ইউক্রেনের অবকাঠামোগুলোতে বিমান হামলা চালিয়েছে, যার ফলে দেশটিতে পানি এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG