অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনায় মৃত্যু নেই—শনাক্ত ১৫

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে ১৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ৮৮১ জনে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৩৭ জন অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫০ জন।

এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৬০৬ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ।

XS
SM
MD
LG