অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ, ভারত কারো সীমান্ত হত্যা কাম্য নয়: প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, “হত্যা কারোই কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চমৎকার বন্ধুত্বপূর্ণ, সু-সম্পর্ক রয়েছে। তারাও চান না সীমান্তে হত্যাকাণ্ড হোক।” শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট চার্চ অফ গড ‍উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি সাংবাদিকের এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, “বিগত বছরের তুলনায় সীমান্ত হত্যা এ বছর অনেক কম হয়েছে। দুই দেশে আলোচনা অব্যাহত রয়েছে এছাড়া সীমান্ত হত্যা শূন্যের কোটায় নিয়ে আসার চেষ্টা অব্যহত আছে।”

“সীমান্ত হত্যাকাণ্ডের শিকারদের মরদেহ ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনা করে থাকেন। করোনার সময় বন্ধ থাকা দুই দেশের জেলা প্রশাসক পর্যায় আলোচনা পুনরায় চালু করা হবে। সেখানে এসব বিষয়ও আলোচনা হতে পারে;” জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করতে সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এক সময় মোগলহাট স্থলবন্দর দিয়ে কয়লাসহ বিভিন্ন পণ্যের আমাদানি=রপ্তানির বাণিজ্যিক সম্পর্ক ছিল। এটা পুণরায় শুরু করতে আলোচনা অব্যাহত রয়েছে। পুরানো যত যোগাযোগের মাধ্যম রয়েছে, সবগুলো আবার চালু করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত সরকার আন্তরিক হলে মোগলহাট স্থলবন্দর চালু করা সম্ভব হবে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে।”

প্রাক্তন শিক্ষার্থী হিসাবে, চার্চ অফ গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

This item is part of
XS
SM
MD
LG