অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় মিত্রবাহিনীর ৩০ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে, ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। ১৭ ডিসেম্বর, ২০২২।
বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে, ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। ১৭ ডিসেম্বর, ২০২২।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মিত্রবাহিনীর ভারতীয় ৩০ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে, রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে, ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর এই বীর সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত-সহ ভারতীয় হাইকমিশন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিত্র বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল কুমার লাম্বার নেতৃত্বে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা পরিবারসহ বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। বিদেশি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানের কথা স্মরণ করে মোজাম্মেল হক বলেন, “প্রায় এক কোটি মানুষকে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে, ভারত সহায়তা না করলে এত অল্প সময়ে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না। স্বাধীনতার কয়েক মাস পর, মিত্র বাহিনীর সদস্যদের দেশে ফিরিয়ে নিয়ে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত।” ভারতীয় মিত্রবাহিনীর পরিবারের সদস্যদের জন্য বাংলাদেশ সরকার শিক্ষাবৃত্তি চালু করছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

This item is part of
XS
SM
MD
LG