অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু, শনাক্ত ১০৮ জন

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু সংক্রমিত হয়ে মোট ২৭২ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত ২৪ ঘন্টায় ১০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে, ৬৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৪১ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৩১ জন ঢাকার মধ্যে এবং ২৪৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ হাজার ৬২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ৩৮ হাজার ৮২১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৮০৮ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬০ হাজার ৭৭৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৮ হাজার ৩২২ জন ঢাকার বাসিন্দা। বাকি ২২ হাজার ৪৫৫ জন ঢাকার বাইরে, বিভিন্ন জেলায় বাস করেন।

XS
SM
MD
LG