অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান-ভিত্তিক পলাতক জঙ্গি প্রধান পাকিস্তানে সন্ত্রাস পরিচালনার কথা স্বীকার করেছেন

পাকিস্তানি সৈন্যরা বান্নুতে সেনানিবাস এলাকায় যাওয়ার রাস্তায় পাহারা দিচ্ছে। ২০ ডিসেম্বর, ২০২২।
পাকিস্তানি সৈন্যরা বান্নুতে সেনানিবাস এলাকায় যাওয়ার রাস্তায় পাহারা দিচ্ছে। ২০ ডিসেম্বর, ২০২২।

মঙ্গলবার পাকিস্তানে সন্ত্রাসবাদ চালানো একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর নেতা প্রাদেশিক পুলিশের সন্ত্রাসবিরোধী জিজ্ঞাসাবাদ কেন্দ্রের ভেতরে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাকে জিম্মি করার জন্য তার যোদ্ধাদের প্রশংসা করেছেন। যাই হোক না কেন তিনি তাদেরকে আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়েছেন।

রবিবার সন্ত্রাসবিরোধী প্রাদেশিক স্থাপনায় বেশ কয়েকজন আটক ব্যক্তিকে সন্ত্রাসবাদের ঘটনায় যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখন জিম্মি সংকট শুরু হয়। তাদের মধ্যে কেউ কেউ নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল। এরপর তারা অন্য একটি ডিটেনশন সেল থেকে অনির্দিষ্ট সংখ্যক “হাই প্রোফাইল সন্ত্রাসী”কে মুক্ত করে।

পাকিস্তানি পুলিশ এবং সামরিক বাহিনী দ্রুতই এই স্থাপনার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে এবং জিম্মিদের মুক্ত করার যথাসাধ্য চেষ্টা করেছিল।তাদের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সংক্ষিপ্ত একটি বন্দুকযুদ্ধে অন্তত একজন পুলিশ কর্মকর্তা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

টিটিপি অবরোধের দায় স্বীকার করেছে। সোমবার পাকিস্তানি কর্মকর্তারা জিম্মিদের মুক্তির জন্য আলোচনা শুরু করেছিল, কিন্তু জঙ্গিরা তা প্রত্যাখ্যান করে এবং পরিবর্তে বন্দিদের সাথে নিয়ে তাদেরকে নিরাপদে আফগানিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দেয়ার দাবি করে।

পাকিস্তানি তালিবানকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডা বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জিম্মিদের নিরাপদ মুক্তির জন্য আহ্বান জানিয়েছেন। তিনি পুনরুল্লেখ করেছেন যে, সন্ত্রাসী গোষ্ঠির চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামাবাদ ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

টিটিপি সন্ত্রাসী কর্মকাণ্ডের আফগানিস্তানকে ব্যবহার করছে- এমন অভিযোগের জবাবে মঙ্গলবার মেহসুদ তার বার্তায় অভিযোগ করেছে যে, টিটিপি পাকিস্তানের অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করে।

XS
SM
MD
LG