অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ইস্যুতে জাতিসংঘের স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান বাংলাদেশের সারা হোসেন

সারা হোসেন
সারা হোসেন

সাম্প্রতিক বিক্ষোভের সময়, ইরানের অধিকার লঙ্ঘন পর্যালোচনা করার জন্য সম্প্রতি প্রতিষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল-এর ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান হিসেবে বাংলাদেশের সারা হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) কাউন্সিল টুইটারে জানিয়েছে যে সংস্থাটির প্রেসিডেন্ট ফেদেরিকো ভিলেগাস বাংলাদেশের সারা হোসেনকে মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। তাছাড়া মিশনের অন্যান্য সদস্যদেরও নিয়োগ দেওয়া হয়েছে।

মানবাধিকার কাউন্সিল, ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য, গত ২৪ নভেম্বর একটি স্বাধীন, আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রতিষ্ঠা করে।

XS
SM
MD
LG