অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কাজ করুন: পিইউআইসি’র প্রতি আব্দুল মোমেন

তুরস্ক, ইরান ও উগান্ডার পার্লামেন্ট সদস্য এবং পিইউআইসি-এর সেক্রেটারি-জেনারেল অধ্যাপক ড. ওরহান আতালয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনর সঙ্গে দেখা করেন।
তুরস্ক, ইরান ও উগান্ডার পার্লামেন্ট সদস্য এবং পিইউআইসি-এর সেক্রেটারি-জেনারেল অধ্যাপক ড. ওরহান আতালয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনর সঙ্গে দেখা করেন।

ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের আইন প্রণেতাদের সংগঠন, পার্লামেন্টারি ইউনিয়ন অফ দ্যা ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি) প্রতিনিধিদলের সদস্যদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো এবং রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২১ ডিসেম্বর) রাজধানী ঢাকায়, তুরস্ক, ইরান ও উগান্ডার পার্লামেন্ট সদস্য এবং পিইউআইসি-এর সেক্রেটারি-জেনারেল অধ্যাপক ড. ওরহান আতালয়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন।

বৈঠকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওআইসি সদস্যদের কাছে নির্যাতিত রোহিঙ্গাদের চিত্র তুলে ধরার জন্য, মুসলিম সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য কমিটির অবদানের গভীর প্রশংসা করেন। পিইউআইসি প্রতিনিধিদল, মানবিক ভিত্তিতে নির্যাতিত রোহিঙ্গাদের আতিথেয়তা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় এবং রোহিঙ্গা সঙ্কট নিরসনে তাদের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ বর্তমানে কক্সবাজার জেলা ও ভাসানচরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। সফররত পিইউআইসি প্রতিনিধি দল গত ১৯ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছে। এ ছাড়া, প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করে এবং ২০ ডিসেম্বর রোহিঙ্গা-সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করে।

XS
SM
MD
LG