বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপ’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন চতুর্থবারের মতো না মঞ্জুর করেছেন আদালত। গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় তাদের জামিন আবেদন অগ্রাহ্য করেছেন বিচারক।
বুধবার (২১ ডিসেম্বর) তাদের আইনজীবীরা আবার জামিন আবেদন করলে, ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামান আবেদন নাকচ করে দেন। বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, “এই মামলায় চতুর্থবারের মতো বিএনপির শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করা হলো।”
গত ৯ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে, তাদের বাসা থেকে গ্রেপ্তার করে।