অ্যাকসেসিবিলিটি লিংক

আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে—ডিএমপি কমিশনার গোলাম ফারুক

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে’।

আওয়ামী লীগের এই কাউন্সিলকে ঘিরে যেকোনো নিরাপত্তা হুমকিকে প্রত্যাখ্যান করেছেন তিনি। ক্ষমতাসীন দলের কাউন্সিলে এক লাখেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মাথায় রেখেই ওই এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে’।

গোলাম ফারুক আরও বলেন, ‘অতীতে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) জীবননাশের অনেক চেষ্টা থেকে বেঁচে গিয়েছেন। তাই আমরা এবার নিরাপত্তা ও সতর্কতা জোরদার করেছি’।

ঢাকার একটি আদালত থেকে গত ২০ নভেম্বর দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তাদেরকে শিগগিরই গ্রেপ্তার করা হবে। আমরা ইতিমধ্যেই তাদের সহযোগীদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। বাকিদেরও আমরা শিগগিরই গ্রেপ্তার করব’।

গোলাম ফারুক আরও বলেন, ‘দেশে এখন কোনো সন্ত্রাসী হুমকি নেই’।

XS
SM
MD
LG