অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে কোভিড বৃদ্ধির কারণে সাংহাইবাসীদের বড়দিনে বাড়িতে থাকার নির্দেশ

২০২২ সালের ২৩ ডিসেম্বর সাংহাইয়ের জিং'আন জেলায় কোভিড-১৯ এর পরীক্ষা করার জন্য একজন স্বাস্থ্যকর্মী সোয়াব নমুনা নেওয়ার জন্য অপেক্ষা করছেন।
২০২২ সালের ২৩ ডিসেম্বর সাংহাইয়ের জিং'আন জেলায় কোভিড-১৯ এর পরীক্ষা করার জন্য একজন স্বাস্থ্যকর্মী সোয়াব নমুনা নেওয়ার জন্য অপেক্ষা করছেন।

সাংহাই কর্তৃপক্ষ এই সপ্তাহান্তে বাসিন্দাদের তাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে। এই বছর কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পরে কোভিড -১৯ দেশব্যাপী ছড়িয়ে পড়ায়, দেশটির সবচেয়ে জনবহুল শহর স্বল্প পরিসরে এবার বড়দিন উদযাপন করতে চাইছে।

সাংহাই মিউনিসিপ্যাল হেলথ কমিশনের একটি শাখা শনিবার, বিশেষ করে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে, সহজেই ছড়িয়ে পড়া করোনাভাইরাস এবং কম তাপমাত্রার কারণে তারা যেন ভীড় এড়িয়ে চলে।

ঐতিহ্যগতভাবে চীনে বড়দিন উদযাপিত হয় না। তবে এসময় তরুণ দম্পতি এবং কিছু পরিবারের জন্য একসাথে ছুটি কাটানো সাধারণ ব্যাপার।

কর্তৃপক্ষ হঠাৎ করে তাদের জিরো-কোভিড নীতি শেষ করার কয়েক সপ্তাহ পরেই ওমিক্রন ভেরিয়েন্টটি বাড়তে শুরু করে। চীন কঠোর পরীক্ষার প্রয়োজনীয়তা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে । চীন হচ্ছে সর্বসাম্প্রতিক এমন একটি প্রধান দেশ যারা ভাইরাসনিয়েই স্বাভাবিক ভাবে এগিয়ে যেতে চায় ।

যদিও অনেকে এই সহজীকরণকে স্বাগত জানিয়েছেন, তবে পরিবার এবং স্বাস্থ্য ব্যবস্থা সংক্রমণ বৃদ্ধির জন্য প্রস্তুত ছিল না। হাসপাতালগুলো বিছানা ও রক্তের জন্য আর ফার্মেসিরগুলো ওষুধের জন্য হিমসিম খাচ্ছে । কর্তৃপক্ষ অধিক ক্লিনিক নির্মাণের জন্য দৌড়াদৌড়ি করছে।

চীনে সংক্রমণ প্রতিদিন ১০ লক্ষেরও বেশি এবং মৃত্যুর সংখ্যা ৫০০০ এর উপর বলে জানা গেছে। ব্রিটিশ-ভিত্তিক স্বাস্থ্য ডেটা ফার্ম এয়ারফিনিটি এই সপ্তাহে বলেছে, এই উপাত্ত সরকারী তথ্যের "সম্পূর্ণ বিপরীতে।"

This item is part of
XS
SM
MD
LG