অ্যাকসেসিবিলিটি লিংক

ওমিক্রন বিএফ.৭ সংক্রমণ: বাংলাদেশের প্রবেশপথে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশনা

ওমিক্রন বিএফ.৭ সংক্রমণ: বাংলাদেশের প্রবেশপথে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশনা। (ফাইল ছবি)
ওমিক্রন বিএফ.৭ সংক্রমণ: বাংলাদেশের প্রবেশপথে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশনা। (ফাইল ছবি)

চীন ও ভারতসহ বিভিন্ন দেশে কোভিড-১৯ এর নতুন উপ-ভেরিয়েন্ট, ওমিক্রন বিএফ.৭-এর সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের সকল বিমানবন্দর, স্থলবন্দর এবং নদীবন্দর গুলোতে স্বাস্থ্যবিধি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে দেশটির সরকার।

শনিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা অধিদপ্তর (ডিজিএইচএস) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ডিজিএইচএস বলেছে, “ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট বিএফ.৭ এর আবির্ভাব সম্ভবত চীন, ভারত এবং অন্যান্য দেশে কোভিড-১৯ সংক্রমণের বর্তমান বৃদ্ধির জন্য দায়ী; যা বেশি সংক্রমণযোগ্য।”

কোভিডের বিস্তার রোধে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল এবং জার্মানি-সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আগত লোকদের নজরদারি ও স্ক্রিনিং জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ডিজিএইচএস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলা হয়েছে এ কারণে, যাতে এই দেশগুলো থেকে আগত লোকেরা পরীক্ষার মধ্য দিয়ে যায় এবং ডিজিটাল থার্মাল স্ক্যানার এবং হাতে থাকা থার্মোমিটার সমস্ত জেলার প্রবেশ পয়েন্টে ব্যবহার করা হয়।

বিজ্ঞপ্তিতে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সময় প্রযোজ্য যোগাযোগ কার্যক্রম জোরদার করারও অনুরোধ জানানো হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG