অ্যাকসেসিবিলিটি লিংক

‘বিশ্বাস এবং ধৈর্য্য’ ইউক্রেনকে টিকে থাকতে সাহায্য করবে, বলেছেন জেলেন্সকি

ইউক্রেনের স্ব-চালিত আর্টিলারি খারকিভ অঞ্চলে রাশিয়ার বাহিনীর দিকে গোলা ছুঁড়ছে। ২৪ ডিসেম্বর, ২০২২।
ইউক্রেনের স্ব-চালিত আর্টিলারি খারকিভ অঞ্চলে রাশিয়ার বাহিনীর দিকে গোলা ছুঁড়ছে। ২৪ ডিসেম্বর, ২০২২।

ক্রিসমাস উদযাপনকারী ইউক্রেনীয়দের জন্য এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার বলেছেন, তারা রাশিয়ার আক্রমণের মুখে নত না হয়ে এবং প্রতিবাদ করে তাদের নিজস্ব ক্রিসমাস মিরাকল তৈরি করছে।

রবিবার সকালে রয়টার্স জানিয়েছে, কিয়েভ এবং ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, আপাতদৃষ্টে বেলারুশ থেকে রুশ বিমান ওড়ার প্রতিক্রিয়ায়।

শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে।

একটি টেলিগ্রাম পোস্টে খেরসন ওব্লাস্ট কাউন্সিলের ফার্স্ট ডেপুটি হেড ইউরি সোবোলেভস্কি বলেন, ডাউনটাউন খেরসনের একটি সুপার মার্কেটের পাশে একটি রকেট আঘাত হানে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রকের মত গোলাগুলির পর ৬৬টি গাড়িতে আগুন লেগেছে।

শনিবার টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়া “ভীতি প্রদর্শন এবং আনন্দের জন্য হত্যা করছে।”

মস্কোপন্থী এক কর্মকর্তা অভিযোগ করেন যে রাশিয়াকে দোষারোপ করার জন্য ইউক্রেন হামলা চালিয়েছে।

এছাড়াও খেরসন অঞ্চলে রাশিয়ার বাহিনীর পশ্চাদপসরণের পরে তাদের রেখে যাওয়া বিস্ফোরক অপসারণের চেষ্টা করার সময় ৩ জন ইউক্রেনীয় কর্মী নিহত হয়।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্র কুলেবা ইউরোপ, উত্তর আমেরিকা এবং তাদের বাইরের রাষ্ট্রগুলোকে “ইউক্রেনের জন্য চিন্তা করতে অনুরোধ করেছেন...যেটি এখন অশুভের বিরুদ্ধে লড়াই করছে।”

এছাড়াও আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো বলছেন শনিবার ডনেটস্ক অঞ্চলে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

শনিবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের ১০ মাস পূর্ণ হয়েছে।

XS
SM
MD
LG