অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজার-এর বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায়, সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বালুখালী ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ঐ ক্যাম্পের রোহিঙ্গা নেতা বা হেড মাঝি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, “সকালে মোহাম্মদ হোসেন বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ কয়েক ব্যক্তি তাকে এলোপাতাড়ি গুলি করে চলে যায়। মোহাম্মদ হোসেন হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, “একদল সন্ত্রাসী হঠাৎ এসে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।”

XS
SM
MD
LG