সরকারবিরোধী আন্দোলনে জড়িত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করতে, সাত সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (২৬ ডিসেম্বর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
গত ২৪ ডিসেম্বর, ঢাকা ও রংপুর ছাড়া, সারাদেশে গণ-মিছিলের মাধ্যমে একযোগে আন্দোলন শুরু করে বিএনপি। এর আগে, ১০ ডিসেম্বর দলটি যুগপৎ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ১০ দফা দাবি ঘোষণা করে।