অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিতীয় সপ্তাহান্তে 'অ্যাভাটার' চলচ্চিত্র বক্স অফিসে শীর্ষে

পরিচালক জেমস ক্যামেরন লন্ডনে ‘অ্যাভাটারঃ দ্য ওয়ে অফ ওয়াটার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে। ৬ ডিসেম্বর, ২০২২।
পরিচালক জেমস ক্যামেরন লন্ডনে ‘অ্যাভাটারঃ দ্য ওয়ে অফ ওয়াটার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে। ৬ ডিসেম্বর, ২০২২।

“অ্যাভাটারঃ দ্য ওয়ে অফ ওয়াটার” দ্বিতীয় সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষে পৌঁছেছে। মনে হচ্ছে, সিক্যুয়েলটি নতুন বছরেও থিয়েটারে চলবে এবং মুক্তির সময় এই ছবি নিয়ে যে প্রত্যাশা ছিল তা পূরণ হবে।

টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওর জন্য জেমস ক্যামেরনের অসামান্য ছবিটি মুক্তির প্রথম ১০ দিনে যুক্তরাষ্ট্রে ২৫৩ দশমিক ৭ মিলিয়ন ডলার আয় করেছে।

২০০৯ সালে মুক্তি পাওয়া “অ্যাভাটার” ছবিটির আয় ছিল ২১২ দশমিক ৭ মিলিয়ন ডলার। সে তুলনায় অ্যাভাটারের সিক্যুয়েলটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হবে।

“দ্য ওয়ে অফ ওয়াটার” ইতিমধ্যেই বিশ্বব্যাপী ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এটির আয় ৮৫৫ মিলিয়ন ডলার।

ইউনিভার্সালের অ্যানিমেটেড শ্রেক স্পিনঅফ “পুস ইন বুটসঃ দ্য লাস্ট উইশ”-এ কণ্ঠ দিয়েছেন অ্যান্তোনিও বান্দেরাস এবং সালমা হায়েক। উদ্বোধনী সপ্তাহান্তে ১১ দশমিক ৩৫ মিলিয়ন ডলার আয় করে এটি দ্বিতীয় স্থানে রয়েছে।

সনির বায়োপিক “হুইটনি হিউস্টনঃ আই ওয়ানা ড্যান্স উইথ সামবডি” ৫ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG