বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নির্বাচনী সহিংসতা শূন্যের কোঠায় নেমে এসেছে।”
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জানান, “নির্বাচন কমিশন এটা অব্যাহত রাখতে চায়।”
রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, “ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে ধীরগতিতে ভোট চলেছে। বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৫৬ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন।”
“ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারণে, ধীরগতিতে ভোট দেওয়ার কিছু অভিযোগ আমরা পেয়েছি;” জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।