অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ হওয়ার একবছর পর আবারও জোকোভিচের প্রত্যাবর্তন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত কোকা কোলা অ্যারেনা-তে ২০২২ ওয়ার্ল্ড টেনিস লীগ এক্সিবিশনের এক ম্যাচে অস্ট্রিয়ার সেবাস্টিয়ান অফনার-কে পরাজিত করে বিজয় উদযাপন করছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ, ২৩ ডিসেম্বর ২০২২। (ফাইল ফটো)
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত কোকা কোলা অ্যারেনা-তে ২০২২ ওয়ার্ল্ড টেনিস লীগ এক্সিবিশনের এক ম্যাচে অস্ট্রিয়ার সেবাস্টিয়ান অফনার-কে পরাজিত করে বিজয় উদযাপন করছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ, ২৩ ডিসেম্বর ২০২২। (ফাইল ফটো)

কোভিড-১৯ এর টিকা গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে অস্ট্রেলিয়া থেকে নির্বাসিত হওয়ার প্রায় একবছর পর, সাবেক বিশ্বসেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ মঙ্গলবার অস্ট্রেলিয়া এসে পৌঁছেছেন বলে, টেনিস কর্মকর্তারা জানিয়েছেন।

তার টিকা সংক্রান্ত কারণে জানুয়ারিতে এক উচ্চ পর্যায়ের আইনী লড়াইয়ে হেরে যাওয়ার পর, অস্ট্রেলিয়ান ওপেন এর নয়বারের এই চ্যাম্পিয়ন প্রাথমিকভাবে তিন বছরের জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

তবে পরবর্তীতে অস্ট্রেলিয়া আগতদের জন্য কোভিডের টিকার প্রমাণ প্রদর্শনের শর্তটি তুলে নেয়।

দেশটির সরকার নভেম্বরে নিশ্চিত করে যে, টিকা গ্রহণ না করা সার্বিয়ার এই খেলোয়াড়ের দেশটিতে প্রবেশে আর কোন নিষেধাজ্ঞা নেই এবং তার ভিসা মঞ্জুর করা হয়েছে, যার ফলে তিনি আগামী মাসে আরম্ভ হতে যাওয়া এই বছরের গ্র্যান্ড স্ল্যাম-এ অংশগ্রহণ করতে পারবেন।

টেনিস অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহনী ক্রেইগ টাইলি বলেন তিনি আশা করছেন যে, স্থানীয় ভক্তরা জোকোভিচের ফিরে আসাকে সাদরে গ্রহণ করবে।

টেনিস অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে, জোকোভিচ অস্ট্রেলিয়ায় অবতরণ করেছেন।

জোকোভিচ ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। গতবারের নাটকীয় ঘটনাবলীতে তার ভূমিকার জন্য তিনি সমালোচনার মুখে পড়েন। ঘটনাগুলো এমন সময়ে ঘটেছিল যখন অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে টিকাবিরোধী প্রতিবাদ চলছিল।

মেলবোর্নে অনুষ্ঠিতব্য ওপেন এর আগে প্রস্তুতি নেওয়ার জন্য রবিবার থেকে জোকোভিচের অ্যাডেলেইড ইন্টারন্যাশনাল-এ খেলার কথা রয়েছে।

জোকোভিচ প্রায় একবছর আগে শেষবার অস্ট্রেলিয়ায় এসেছিলেন। সে সময়ে তিনি দাবি করেছিলেন যে, টিকা গ্রহণ ছাড়াই দেশটিতে প্রবেশের জন্য তিনি একটি ছাড়পত্র নিয়েছেন কারণ তিনি তার কিছুদিন আগেই কোভিড-১৯ থেকে আরোগ্য লাভ করেছিলেন।

তবে, অস্ট্রেলিয়ার অভিবাসন কর্মকর্তারা বলেছিলেন যে, দেশটির টিকা সংক্রান্ত কঠোর নিয়মনীতি থেকে ছাড় পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত তিনি পূরণ করেননি। শেষমেষ এক ব্যর্থ আইনী লড়াই চালানোর সময়কালীন পাঁচদিন তিনি আটক অবস্থায় ছিলেন।


This item is part of
XS
SM
MD
LG