অ্যাকসেসিবিলিটি লিংক

৯৫ বছর বয়সী সাবেক পোপ বেনেডিক্টের দেহাবসান

প্রয়াত প্রাক্তন ষোড়শ পোপ এমেরিটাস বেনেডিক্টের একটি ছবি জার্মানির মিউনিখে ক্যাথেড্রাল চার্চ অফ আওয়ার লেডি (ফ্রাউয়েনকির্চে) একটি প্রার্থনার সময় দেখা যায়৷ ৩১ ডিসেম্বর, ২০২২।
প্রয়াত প্রাক্তন ষোড়শ পোপ এমেরিটাস বেনেডিক্টের একটি ছবি জার্মানির মিউনিখে ক্যাথেড্রাল চার্চ অফ আওয়ার লেডি (ফ্রাউয়েনকির্চে) একটি প্রার্থনার সময় দেখা যায়৷ ৩১ ডিসেম্বর, ২০২২।

ষোড়শ পোপ এমেরিটাস বেনেডিক্ট, শনিবার ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছয় শতাব্দীর মধ্যে তিনিই একমাত্র পোপ, যিনি পদত্যাগ করেছিলেন। এর আগে প্রায় আট বছর ধরে ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেন তিনি।

বেনেডিক্টের মৃত্যুর পরে পোপ ফ্রান্সিস তার পূর্বসূরির জন্য প্রার্থনা করার জন্য আবেদন করেন।

এর আগে ভ্যাটিকান জানায়“ যথেষ্ট বয়সের” কারণে প্রাক্তন পন্টিফের স্বাস্থ্যের অবনতি ঘটে।

সবাইকে বিস্মিত করে ২০১৩ সালে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সে সময় বেনেডিক্ট বলেছিলেন যে পোপ হিসাবে কাজ করার মতো শারীরিক ও মানসিক শক্তি তার আর নেই।

তিনি তার অবসর যাপনের সময় খুব কমই জনসমক্ষে উপস্থিত হতেন। জীবনের শেষ বছরগুলি প্রার্থনা এবং ধ্যানের জন্য উৎসর্গ করেন তিনি। এ সময় তিনি ভ্যাটিকানের একটি প্রাক্তন কনভেন্টে বাস করছিলেন।

২০১৮ সালে ইতালির কোরিয়ে ডেলা সেরা পত্রিকাকে লেখা একটি চিঠিতে বেনেডিক্ট "আমার শারিরীক শক্তি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে " বর্ণনা করে বলেন যে তিনি " অন্তরের তীর্থযাত্রায় তার অন্তিম বাড়ির দিকে রওনা,“ হয়েছেন।

১৯২৭ সালে জার্মানির মার্কটল অ্যাম ইন-এ জোসেফ রেটজিঙ্গার নামে তাঁর জন্ম। তিনি অস্ট্রিয়ান সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব জার্মানিতে তার যৌবন অতিবাহিত করেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগে ক্যাথলিক যাজকদের প্রশিক্ষণ কেন্দ্র বা সেমিনারিতে যোগ দেন। তবে পরে তাঁকে জার্মান সেনাবাহিনীতে যোগ দিতে হয় এবং যুদ্ধের শেষের দিকে তিনি সরে আসার আগে পর্যন্ত একটি অ্যান্টি-এয়ারক্রাফট ইউনিটে কাজ করেছেন।

এরপর তিনি তার ধর্মতাত্ত্বিক গবেষণায় ফিরে আসেন এবং ১৯৫১ সালে একজন নির্ধারিত যাজক হয়ে ওঠেন। কয়েক বছর শিক্ষকতা এবং দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলের উপদেষ্টা হিসাবে কাজ করার পর, ১৯৭৭ সালে পোপ ষষ্ঠ পল মিউনিখ এবং ফ্রিইসিং এর রেটজিঙ্গার আর্চবিশপ নিযুক্ত এবং পরে তাকে কার্ডিনাল করা হয়।

২০ বছর বিশ্বস্ততার সাথে কাজের পর ২০০৫ সালের এপ্রিল মাসে দ্বিতীয় জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ার সভাপতিত্ব করেন এবং একই মাসে ২৬৫তম পন্টিফ নির্বাচিত হন।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এজেন্স ফ্রান্স-প্রেস এবং রয়টার্স থেকে নেয়া।

XS
SM
MD
LG