অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ওমিক্রন উপ-ধরণ বিএফ.৭ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

বাংলাদেশে ওমিক্রন উপ-ধরণ বিএফ.৭ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত।
বাংলাদেশে ওমিক্রন উপ-ধরণ বিএফ.৭ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত।

বাংলাদেশে ওমিক্রন উপ-ধরণ বিএফ.৭ এ আক্রান্ত একজন রোগী শনাক্ত করা হয়েছে। এই রোগী সম্প্রতি চীন থেকে এসেছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

চীন ও ভারত সহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের নতুন উপ-ধরণ, ওমিক্রন বিএফ.৭-এর সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সরকার দেশটির সব বিমানবন্দর, স্থলবন্দর ও নদী বন্দরে স্বাস্থ্য নির্দেশিকা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ২৬ ডিসেম্বর এই বিষয়ে একটি নোটিশ জারি করে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অধিক সংক্রামক নতুন উপ-ধরণ ওমিক্রন বিএফ.৭ এর আবির্ভাব সম্ভবত চীন, ভারত এবং অন্যান্য দেশে; যা আবার কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী।

কোভিডের বিস্তার রোধ, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল ও জার্মানি-সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আগত ব্যক্তিদের পর্যবেক্ষণ জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

This item is part of
XS
SM
MD
LG