অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১,০৪৯ কোটি ডলার

বাংলাদেশে ব্যাংকের তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট ১,০৪৯ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। (ফাইল ছবি)
বাংলাদেশে ব্যাংকের তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট ১,০৪৯ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। (ফাইল ছবি)

বাংলাদেশে ২০২২ সালের ডিসেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৭০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এই পরিমাণ আগের বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ২৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স প্রবাহের পর্যালোচনায় দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট রেমিট্যান্স এসেছে ১,০৪৯ কোটি ডলার।

রবিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের একটি হালনাগাদ প্রতিবেদন অনুসারে , ২০২২ সালের নভেম্বরে, প্রবাসীরা আইনি চ্যানেলের মাধ্যমে দেশে ১৫০ কোটি ডলার পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনা এবং ডলারের উচ্চ বিনিময় হার প্রদান করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর চেষ্টা করছে।

বাংলাদেশে ব্যাংকের তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট ১,০৪৯ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ে, প্রবাসীরা ১,০২৪ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিল। সে অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ২৮ কোটি ৭ লাখ ডলার বেশি রেমিট্যান্স পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেসবাউল হক জানান যে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ডলারের বিনিময় হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।তিনি বলেন, “রেমিট্যান্সের জন্য ২ দশমিক ৫ শতাংশ ঝামেলামুক্ত প্রণোদনা ছাড়াও, বেশ কয়েকটি ব্যাংক বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করার জন্য অতিরিক্ত প্রণোদনা দিয়েছে।” আইনি চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য ব্যাংকগুলো কোনও চার্জ বা ফি কাটবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের গবেষণায় দেখা গেছে, প্রবাসী আয়ের ৪০ শতাংশের বেশি দেশে পাঠানো হয় হুন্ডি বা অনানুষ্ঠানিক মাধ্যমে।

This item is part of
XS
SM
MD
LG