অ্যাকসেসিবিলিটি লিংক

বই বিতরণ উৎসবে প্রতিমন্ত্রী: নতুন বই শিশুকে বিমুগ্ধ করে, কৌতুহলী করে

 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত, বই বিতরণ উৎসবে শিক্ষার্থীরা। রবিবার, ১ জানুয়ারি, ২০২৩।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত, বই বিতরণ উৎসবে শিক্ষার্থীরা। রবিবার, ১ জানুয়ারি, ২০২৩।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, “নতুন বই শিশুদের কাছে পরম প্রাপ্তি। নতুন বই শিশুকে বিমুগ্ধ ও বিমোহিত করে, বইয়ের ঘ্রাণ শিশুকে বিভোর করে তোলে, শিশুকে কৌতুহলী করে তোলে।”

প্রতিমন্ত্রী রবিবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত, বই বিতরণ উৎসবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, “নতুন বই যেভাবে শিশুদের আনন্দিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করে; সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে।”

উল্লেখ্য, ২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে দুই কোটি, ১৯ লাখ, ৮৪ হাজার ৮২৩ শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৬৬ লাখ ০৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে। এই অনুষ্ঠানে যে বই বিতরণ করা হয়েছে, এটি প্রতীকী। প্রত্যেক শিক্ষার্থীকে স্ব স্ব স্কুল থেকে বই প্রদান করা হবে।

অনুষ্ঠানে রাজধানীর ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়া হয়।

This item is part of
XS
SM
MD
LG