অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ জন

ফাইল ছবি- হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী।
ফাইল ছবি- হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে,এই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ২২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১৬ জন ভর্তি হয়েছেন বিভিন্ন জেলার হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২২৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে, ১৩৭ জন ঢাকায় এবং ৯১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতিবছর প্রথম দুই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১৪৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৯৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ৫৫ জন অন্যান্য জেলায় বসবাস করেন। চলতি বছরে, গত দুইদিনে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

XS
SM
MD
LG