অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসবাদ বৃদ্ধির প্রেক্ষাপটে আফগান সীমান্তের কাছে ১১ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান

দক্ষিণ ওয়াজিরিস্তানের পাকিস্তানি উপজাতীয় অঞ্চলের শাওয়ালে পাকিস্তানি তালিবান টহল দিচ্ছে। ৫ আগস্ট, ২০১২।
দক্ষিণ ওয়াজিরিস্তানের পাকিস্তানি উপজাতীয় অঞ্চলের শাওয়ালে পাকিস্তানি তালিবান টহল দিচ্ছে। ৫ আগস্ট, ২০১২।

পাকিস্তান বৃহস্পতিবার বলেছে যে আফগানিস্তানের সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে একটি সামরিক সন্ত্রাসবিরোধী অভিযানে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত অন্তত ১১ জন জঙ্গি নিহত হয়েছে।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় "গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান" সফলভাবে একটি বড় রকমের সন্ত্রাসী কর্মকান্ডকে ব্যর্থ করেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে যে নিহত ব্যক্তিরা, আত্মঘাতী বোমা হামলাকারী এবং একজন প্রধান কমান্ডারসহ সবাই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালিবানের সদস্য। টিটিপি বেশিরভাগ সময় নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক লোকদের লক্ষ্য করে পাকিস্তানে সন্ত্রাসবাদ চালায়।

টিটিপি গত বছরে নিরাপত্তা বাহিনীর শতাধিক মানুষকে হত্যা করেছে। শুধুমাত্র ডিসেম্বরেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ৪০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন। এই ডিসেম্বর মাস দেশে সন্ত্রাসী সহিংসতার এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক মাস হিসেবে পরিগণিত হয়েছে।

টিটিপি, যুক্তরাষ্ট্র কর্তৃক একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসাবে অভিহিত, এটি একটি পাকিস্তানি শাখা এবং আফগানিস্তানের ক্ষমতাসীন ইসলামপন্থী তালিবানের ঘনিষ্ঠ সহযোগী।

পাকিস্তান বলেছে যে পলাতক টিটিপি নেতা এবং কমান্ডাররা সীমান্তের আফগান দিক থেকে সন্ত্রাসী হামলার নির্দেশ দিচ্ছে। পাকিস্তান বলেছে তালিবান শাসকরা তাদের সন্ত্রাসবাদ প্রতিরোধের প্রতিশ্রুতি অনুসারে তাদের থামাচ্ছে না।

পাকিস্তানে ক্রমবর্ধমান সহিংসতা কাবুলে তালিবান প্রশাসনের সাথে তার অন্যথায় আরও ভাল সম্পর্ককে এখন টান টান অবস্থায় নিয়ে গেছে।

বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ, একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়, তার দেশ আফগানিস্তানে টিটিপির গোপন আস্তানাগুলির বিরুদ্ধে আন্তঃসীমান্ত বিমান হামলার কথা ভাবছে এমন জল্পনা প্রত্যাখ্যান করেছেন।

বেলুচ বলেন, "আমি বলতে চাই যে পাকিস্তান জাতিসংঘের একজন দায়িত্বশীল সদস্য, এবং জাতিসংঘের একজন দায়িত্বশীল সদস্য হিসাবে, তারা জাতিসংঘের সনদের উদ্দেশ্য এবং নীতিগুলিকে সমর্থন করে এবং সর্বদা সমর্থন করবে, যার মধ্যে রয়েছে আঞ্চলিক অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতা।”

XS
SM
MD
LG