অ্যাকসেসিবিলিটি লিংক

মৃত অবস্থায় পাওয়া গেছে কেনিয়ার এক সমকামী অধিকারকর্মীকে

কেনিয়ার মানচিত্র
কেনিয়ার মানচিত্র

কেনিয়ার সমকামী অধিকার বিষয়ক একজন সক্রিয়কর্মীর বাক্সবন্দী মরদেহ পাওয়া গেছে। কেনিয়ার পশ্চিমাঞ্চলের উয়াসিন গিশু কাউন্টির এক সড়কের পাশে, একটি ধাতব বাক্সে ফেলে রাখা অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে, একজন মোটরসাইকেল ট্যাক্সিচালক পুলিশকে অবহিত করেন যে, নম্বরপ্লেট বিহীন একটি গাড়ি সড়কের পাশে একটি বাক্স ফেলে চলে গেছে।

ঐ বাক্স থেকে পুলিশ এডউইন চিলোবা’র দেহাবশেষ উদ্ধার করে। মৃত্যুর কারণ ও হত্যার উদ্দেশ্য জানা যায়নি।

হিউম্যান ডিগনিটি ট্রাস্ট এর মতে, “কেনিয়া পুরুষদের মধ্যে সমলিঙ্গের যৌন কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে।এমন অপরাধের দণ্ডের মধ্যে রয়েছে সর্বোচ্চ চৌদ্দ বছরের কারাদণ্ড।” হিউম্যান ডিগনিটি ট্রাস্ট একটি আন্তর্জাতিক সংগঠন, এটি এলজিবিটি লোকজনের মানবাধিকার রক্ষায় কাজ করে।

ট্রাস্টটি জানায় যে, কেনিয়ায় “সাম্প্রতিক বছরগুলোতে এলজিবিটি মানুষের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা সংঘটনের বিষয়ে বেশ কিছু খবর পাওয়া গেছে।এর মধ্যে, কাকুমা শরণার্থী শিবিরে এলজিবিটি শরণার্থীদের বিরুদ্ধে বড় ধরনের হামলার ঘটনাও রয়েছে।”


XS
SM
MD
LG