অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেট বিমানবন্দরে ই-গেট উদ্বোধন, সেবা পাবেন ই-পাসপোর্টধারীরা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইলেকট্রনিক গেট উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ৮ জানুয়ারি, ২০২৩।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইলেকট্রনিক গেট উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ৮ জানুয়ারি, ২০২৩।

বাংলাদেশের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রবিবার (৮ জানুয়ারি) ইলেকট্রনিক গেট উদ্বোধন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, “সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইলেকট্রনিক গেট যাত্রীদের অভিজ্ঞতার উন্নতি ঘটাবে এবং সেবার মান বাড়াবে।”

ড. মোমেন বলেন, যেসব যাত্রীদের ই-পাসপোর্ট আছে তারা ই-গেটের মাধ্যমে অভিবাসন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট চালু করেছি এবং এ পর্যন্ত অনেক ই-পাসপোর্ট ইস্যু করেছি।এছাড়া সম্প্রতি পাসপোর্ট সেবার অনেক উন্নতি হয়েছে এবং আগের মতো বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।”

পররাষ্ট্রমন্ত্রী জানান যে ই-গেট চালুর মাধ্যমে পাসপোর্টের মান আরও বাড়বে। তাহলে অনেক দেশে যেতে বাংলাদেশের নাগরিকদের ভিসার প্রয়োজন হ্রাস পাবে। তিনি বলেন, “অনেক দেশ আমাদের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী।”

সিলেট বিমানবন্দরে রবিবার ছয়টি ই-গেট চালু করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রস্থানের জন্য এবং তিনটি প্রবেশের জন্য স্থাপন করা হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG