অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুরে শ্রমিক নিহতের গুজবের জেরে ৪ বাসে আগুন


গাজীপুর জেলায় তৈরি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর গুজবের জেরে মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছুসংখ্যক পোশাক শ্রমিক জড়ো হয়ে চারটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বাস ভাংচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছয়দানা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি দ্রুতগামী বাস এক বৃদ্ধা নারী ও তাঁর নাতিকে ধাক্কা দিলে তারা আহত হন। এরপর ওই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, বাসচাপায় এক পোশাক শ্রমিক মারা গেছে।

এ খবরে ক্ষুব্ধ শ্রমিকেরা চারটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি বাস ভাংচুর করে। এই সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে’।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদে চিকিৎসা চলছে’।

XS
SM
MD
LG