অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা জেলায়


সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা জেলায়
সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা জেলায়

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবার (১২ জানুয়ারি)।

চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বনিম্ন। জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে’।

আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।

কাঁপুনি দিয়ে এই ঠাণ্ডা জেলার জনগণের দৈনন্দিন জীবনকে ব্যাহত করেছে। বিশেষ করে দিনমজুরদের। শৈত্যপ্রবাহের কারণে মানুষ ঘরের ভেতরে থাকতে বাধ্য হচ্ছেন।

XS
SM
MD
LG