অ্যাকসেসিবিলিটি লিংক

সরকার সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের জন্য আইএলআইএস চালু করবে— স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণ এবং বিভিন্ন রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী কার্যকলাপকে নস্যাৎ করার জন্য একটি ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন সিস্টেম (আইএলআইএস) চালু করার উদ্যোগ নিয়েছে’।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদে ঢাকা-১০ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শফিউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি বিষয়টি জাতীয় সংসদকে জানান।

বাংলাদেশের অভ্যন্তরে দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে সরকার নজরদারি বাড়াবে কি না জানতে চান শফিউল।

জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য ওপেন সোর্স ইন্টেলিজেন্স টেকনোলজির (ওএসআইএনটি) মতো আধুনিক প্রযুক্তি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) অন্তর্ভুক্ত করা হয়েছে’।

আসাদুজ্জামান খান আরও বলেন, ‘এ বিষয়ে আইএলআইএস চালুরও চেষ্টা চলছে’।

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্যক্রমকে তার মন্ত্রণালয়ের অধীনে রাখার পেছনে যুক্তি ব্যাখ্যা করে আসাদুজ্জামান খান বলেন, ‘ভোটের উদ্দেশ্য ছাড়া এনআইডি ব্যবহারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো সম্পৃক্ততা নেই’।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশেই নির্বাহী বিভাগের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়া হয়ে থাকে। বাস্তবতা বিবেচনায় অন্য দেশের মতো বাংলাদেশেও এটি নির্বাহী বিভাগের অধীনে থাকা উচিত’।

এ জন্য এটিকে (এনআইডি কার্ড প্রদান) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

XS
SM
MD
LG