অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের বিজিপি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করলেন বাংলাদেশের আইন প্রণেতারা

মিয়ানমারের বিজিপি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করলেন বাংলাদেশের আইন প্রণেতারা
মিয়ানমারের বিজিপি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করলেন বাংলাদেশের আইন প্রণেতারা

বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক। এসময়, ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেন তারা।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগণ এবং বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, ৩৪ বিজিবি’র আওতাধীন সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

সীমান্ত পরিদর্শন কালে, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ (ঢাকা-২০ সংসদ সদস্য)-এর সঙ্গে ছিলেন সদস্য মো. হাবিবুর রহমান (বগুড়া-৫ সংসদ সদস্য), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১ সংসদ সদস্য), পীর ফজলুর রহমান (সুনামগঞ্জ-৪ সংসদ সদস্য), নূর মোহাম্মদসহ (কিশোরগঞ্জ-২ সংসদ সদস্য) এবং বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উজ সাকিব।

This item is part of
XS
SM
MD
LG