অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটে জ্বালানি স্বল্পতা, ১৮ জানুয়ারি থেকে ধর্মঘটের ঘোষণা

সিলেটে জ্বালানি স্বল্পতা, ১৮ জানুয়ারি থেকে ধর্মঘটের ঘোষণা। (ফাইল ছবি)
সিলেটে জ্বালানি স্বল্পতা, ১৮ জানুয়ারি থেকে ধর্মঘটের ঘোষণা। (ফাইল ছবি)

বাংলাদেশের সিলেটে জ্বালানি স্বল্পতার কারণে বুধবার (১৮ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস এ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটের চণ্ডিপুলে কুশিয়ারা কনভেশন হলে, কমিটির জরুরি সভা শেষে এই ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী।

সংগঠনটির নেতারা জানান, “দীর্ঘদিন থেকে সিলেটের ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। এমন পরিস্থিতিতে বারবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেও কোন সুরাহা হয়নি। এ অবস্থায় আন্দোলনss ছাড়া কোন উপায় নেই সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীদের।”

সভায়, বুধবার (১৮ জানুয়ারি) থেকে সিলেটের ব্যবসায়ীরা ডিপো থেকে তেল নেওয়া বন্ধ ও পরবর্তী রবিবার (২২ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

This item is part of
XS
SM
MD
LG