অ্যাকসেসিবিলিটি লিংক

ফারদিনের অস্বাভাবিক মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে ১৪ ফেব্রুয়ারি


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ। (ফাইল ছবি)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ। (ফাইল ছবি)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকার রামপুরা থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।রবিবার (১৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ দিন ধার্য করেনে। এদিকে এ মামলার অভিযুক্ত আমাতুল্লাহ বুশরা আদালতে হাজিরা দিয়েছেন।

নিখোঁজ গওয়ার তিনদিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ২০২২ সালের ৭ নভেম্বর রাতে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানান।

এরপর ৯ নভেম্বর রাতে ফারদিনকে হত্যা করা হয়েছে অভিযোগে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় হত্যা মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়। বুশরা এখন জামিনে মুক্ত রয়েছেন।

XS
SM
MD
LG