অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডস নিখোঁজ

ফাইল ফটোঃ ২০১৩ সালের ৫ মে ক্যালিফোর্নিয়ার ব্যাভার্লি হিলে  জুলিয়ান স্যান্ডস
ফাইল ফটোঃ ২০১৩ সালের ৫ মে ক্যালিফোর্নিয়ার ব্যাভার্লি হিলে জুলিয়ান স্যান্ডস

এ রুম উইথ ভিউ ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করা ব্রিটিশ অভিনেতা জুলিয়ান স্যান্ডস ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি পর্বতামালায় পরিব্রাজনের পর থেকে বেশ কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন।

অনুসন্ধান ও উদ্ধারকারীদল তাকে খুঁজছে তবে একের পর এক ঝড়ের কারণে পাহাড়ের ওঠা পথের প্রতিকূল অবস্থা এবং তুষারধসের ঝুঁকি তৈরি হওয়ার কারণে তাদের প্রচেষ্টা বন্ধ করে দিতে হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, আবহাওয়া যখন অনুকূল থাকছে তখন অভিনেতার খোঁজে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

স্যান্ডসের অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে ১৯৯০-এ ওয়ারলক,আরাকনোফোবিয়া, ১৯৯১ সালে নেকেড লাঞ্চ, ১৯৯৩-এ বক্সিং হেলেনা এবং ১৯৯৫ সালে লিভিং লাস ভেগাসে

This item is part of
XS
SM
MD
LG