অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল অংশীদার: অর্থমন্ত্রী মুস্তফা কামাল

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দফতর। (ফাইল ছবি)
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দফতর। (ফাইল ছবি)

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭৪ গুণ বেড়েছে এবং এর পেছনে বিশ্বব্যাংকের ভূমিকা ছিল। রবিবার (২২ জানুয়ারি) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিশ্বব্যাংক ও বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, “স্বাধীনতার পর দেশের জিডিপি ছিল ৬৩০ কোটি ডলার;যা এখন বেড়ে ৪৬,৫০০ কোটি ডলার হয়েছে।বাংলাদেশ বর্তমানে ৩৫ তম বৃহত্তম অর্থনীতি এবং দারিদ্র্যের হার ২০ শতাংশে নেমে এসেছে। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮২৪ ডলার এবং গড় আয়ু বেড়ে ৭৩ বছর হয়েছে।”

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “আমাদের পরবর্তী লক্ষ্য হবে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৪১ সালে একটি স্মার্ট ডেভেলপড বাংলাদেশ প্রতিষ্ঠা করা।”

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার, বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

This item is part of
XS
SM
MD
LG