অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সাক্ষাৎ চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। (ফাইল ছবি)
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। (ফাইল ছবি)

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার, দেশটির ২২ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বৈঠকের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ চেয়েছেন। এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান যে সিইসি কাজী হাবিবুল আউয়াল তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং চলতি সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শিরীন শারমিন চৌধুরী আরও জানান, বৈঠকে সিইসি নির্বাচনের খসড়া তফসিল নিয়ে আসবেন এবং তিনি তার সুবিধাজনক সময় অনুযায়ী তফসিল ঘোষণা করবেন। এছাড়া, নির্বাচন কমিশন সচিবালয়ও সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান স্পিকার।

বাংলাদেশের আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। বরং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের সভা ডাকবেন সিইসি। ঐ বৈঠকে সভাপতিত্ব করবেন সিইসি। যদি একজন প্রার্থী থাকে, তবে সেই বৈঠকেরও প্রয়োজন হবে না।

এর আগে, ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান যে আইনের বাধ্যবাধকতা থাকায় ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সে হিসেবে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে। আইনের ব্যাখ্যায় সচিব বলেন, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

XS
SM
MD
LG